বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

শ্রমিকদের সমস্যা সমাধানে শিল্পের মালিকদের এগিয়ে আসতে হবে – অধ্যাপক মাহবুবুর রহমান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬২৫ 🪪
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে চাষাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিক সমাবেশ ও র্যালীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য যারা দিনরাত মেহনত করে চলেছে তারা হচ্ছে এ দেশের শ্রমজীবী সমাজ। শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফলে দেশের অর্থনীতি সাবলীল গতিতে এগিয়ে চলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসন শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে। এজন্য যারা শিল্প কারখানার মালিক তাদেরকেও এগিয়ে আসতে হবে। কারন মালিক, শ্রমিক ঐক্যবদ্ধ না থাকলে কোন সমস্যাই সমাধান করা সম্ভব নয়। তাই যেকোন পরিস্থিতিতে সহনশীল থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার দাওয়াত সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর শাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব সহ প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি নিয়ে  শ্রমিকরা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে ডি আইন টি মসজিদের সামনে দোয়ার মাধ্যমে কর্মসূচী শেষ করেন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102