শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা: “শ্রমিকদের ঘামে সচল থাকে অর্থনীতির চাকা’ মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির

গাজায় নারী-শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মহিলা পরিষদ’র মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৪৩ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ,  নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “যুদ্ধ নয়, শান্তি চাই ” – এই শ্লোগান সামনে রেখে গাজায় নারী-শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এক মানববন্ধন নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
মঙ্গলবার ২২ এপ্রিল সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ।
বক্তব্য প্রদান করেন- মহিলা পরিষদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আনিসুর রহমান দীপু, প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি জহিরুল ইসলাম মিন্টু, পরিচালনা করেন মহিলা পরিষদের জেলা শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- ফিলিস্তিনের গাজায় মানবতা বিলীনের পথে, একইভাবে রাফা ও খান ইউনুস নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার নিরীহ নারী, পুরুষ, শিশুকে বর্বর ইসরাইলী বাহিনী নির্মমভাবে হত্যা করছে। অত্যাধুনিক বোমারু বিমান ও রকেট দ্বারা ফিলিস্তিনে গাজাসহ গুরুত্বপূর্ণ এলাকা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। যারা বেঁচে আছে, তাদের বসবাসের জন্য ঘরবাড়ি নেই, বেঁচে থাকার জন্য নূন্যতম প্রয়োজনীয় খাবারও তারা পাচ্ছে না। টিভি, পত্রিকা, সামাজিক মাধ্যম খুললেই মানুষের হাহাকার দেখা যায়! কোথাও কোথাও খাবার না পেয়ে শিশুদের গাছের পাতা চিবাতে দেখা যাচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেই। ঔষুধ নেই। ফিলিস্তিন জনগণ চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন। ইসরাইল একটি নিশ্চিহ্ন নগরীতে কেন এমন হামলা করছে তা বুঝতে পারি না। ইসরাইলের ৭০% জনগণ যুদ্ধের বিপক্ষে তাহলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিসের শক্তিতে এমন মানবতা বিরোধী কাজ করছে? মার্কিন প্রেসিডেন্ট তাকে না থামিয়ে উস্কে দিচ্ছেন ! বিশ্ব মানবতার ধারকরা কোথায়? দুই একটি দেশ আওয়াজ তুললেও ইউরোপ, আমেরিকা, মুসলিম বিশ্ব, জাতিসংঘ, ওআইসি নিরব ভূমিকা পালন করছে, কেন? সারা বিশ্বের সাধারণ মানুষ তা জানতে চায়। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ ইসরাইলের এমন দাম্ভিক আচরণ ও হামলার তীব্র প্রতিবাদ করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি শান্তিতে নোবেল পেয়েছেন, বিশ্বসভায় আপনার গ্রহণযোগ্যতা রয়েছে।  বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। ইসরাইল -ফিলিস্তিন যুদ্ধ বন্ধে অগ্রণী ভূমিকা পালন করুন, বিশ্ব জনমত গঠনে কাজ করুন। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ব মানবতা প্রতিষ্ঠার পক্ষে সব সময় কাজ করে চলছে। দেশ বা বিদেশ যেখানেই মানবতার লঙ্ঘন, তার প্রতিবাদে গর্জে উঠে। আজ মহিলা পরিষদের প্রতিবাদী মানববন্ধনে বন্ধু-প্রতিম সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে প্রতিবাদ আরো জোরালো করেছেন।
মানববন্ধনে মহিলা পরিষদের জেলা শহর ও পাড়া কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102