সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

কুতুবপুরে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৪৪ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আদর্শনগর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৪ মার্চ) আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহম্মেদের সভাপতিত্বে যুবদল নেতা শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বিএনপি নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা দুলাল ভূইয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, যুবদল নেতা নুরুল ইসলাম তেলা, যুবদল নেতা মাকসুদুল ইসলাম লিখন, ইমরান, ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বড় ধরনের আয়োজন না করে স্বল্প পরিসরে ইফতার আয়োজন করে সাধারণ মানুষের পাশে আহবান করা হয়। তারেক রহমানের নির্দেশ পালন করে দলীয় কার্যক্রম চালানো আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102