বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শীতার্ত মানুষের পাশে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ 🪪

আড়াইহাজারে শীতার্ত ও  মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো:  সাজ্জাত হোসেন।

শনিবার  রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট, গোপালদী, জালাকান্দী, গাজিপুরা, কামরানিরচর, পুরিন্দা, পাল্লা, সাতগ্রাম, বান্টিসহ বিভিন্ন এলাকায় শীতে অসহায় হয়ে পড়া মানুষের বাড়ি বাড়িএবং রাস্তায় শুকে থাকা অসহায় মানুষের  গিয়ে শীত নিবারনের জন্য তিনি তাদের গায়ে জড়িয়ে দেন এসব কম্বল।

ইউএনও সাজ্জাত হোসেন বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। এছাড়া ফুটপাতে খোলা আকাশের নিচে অনেক অসহায় মানুষ রাত্রি যাপন করে। তাদের শীত নিবারণের কোন ভালো বস্ত্র থাকে না।

প্রায়ই দেখা যায়, মানুষ পলিথিন পেচিয়ে অথবা গামছা গাঁয়ে তুলে ঘুমিয়ে থাকে। অনেক সময় রিক্সার উপরেও অনেককে ঘুমাতে দেখা যায়। মূলত তাদের উদ্দ্যেশ্যেই আজকের এই কর্মসূচী। তাই সবার উচিত এভাবে তাদের পাশে দাঁড়ানো।
তাই কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। শীতার্তদের কম্বল দিতে পেরে মনে অনেক স্বস্তি পেয়েছি। এই মানবিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

কম্বল পেয়ে গাজীপুরা এলাকার এক মধ্যবয়সী নারী বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। শীতে অসহায়ের মতো কষ্টে দিন যাপন করতেছি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে। কে কম্বল দিছে আমি তাকে  চিনি না। আল্লাহ তাকে ভালো রাখুক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102