রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে মহানগর তারেক জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮৬ 🪪

নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের ৬১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দ এনডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে তাকে এই অভিনন্দন জানান। নবগঠিত এই কমিটিতে হাজী রাশেদ আহমেদ টিটুকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন সরকারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসান, মোখলেছুর রহমান, নাজির, মো. সোহেল, আলমসহ তারেক জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়ন, চলমান সামাজিক কর্মকাণ্ড এবং সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তারেক জিয়া পরিষদকে আরও শক্তিশালী, গতিশীল ও জনসম্পৃক্ত করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়নে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102