রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৪ 🪪
বন্দরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বন্দর থানা প্রেসক্লাব’-এর আহ্বায়ক কমিটির দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা প্রেসক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু। কমিটির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ খান ও নজরুল ইসলাম নয়ন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাথমিক সদস্য মুহাম্মদ মুহসিন দেওয়ান, মঞ্জুর আহমেদ মুন্না, মনির হোসেন, ডি এম মাইনুদ্দিন, মোঃ সজিব ও মোঃ রুবেলসহ অন্যান্য সদস্যবৃন্দ।সভায় উপস্থিত সদস্যগণ বন্দর থানা প্রেসক্লাবের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে, বন্দর থানা প্রেসক্লাব ও এর সম্মানিত সদস্যদের জড়িয়ে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্নকারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে অবিলম্বে সাইবার ক্রাইম আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102