শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭১ 🪪

মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রমে অনুষ্ঠিতব্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আগত ভক্তবৃন্দের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন।

ব্রিফিং শেষে পুলিশ সুপার সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে বদ্ধপরিকর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102