শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া

সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট থেকে এসিআই পানির কল পর্যন্ত বিভিন্ন এলাকায় দিনভর এই আভিযানিক কার্যক্রম চালানো হয়। অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় ২ জন, চুরির ঘটনায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: সুমিলপাড়া বিহারী কলোনীর নাদিম (২৪) ও শিপন (২৯), মিজমিজি তালতলার সোহেল (৩৮), গোদনাইল এলাকার জসীম ওরফে বাবু (৪২), আল-ইমরান (২৪), সিয়াম হোসেন (২৪), হিমেল (২৩), আজিজুল (২৫), ইমান হোসেন (২৩), ও ফাহিম হোসেন (২৩)। এছাড়া উত্তর আজিবপুর এলাকার সুজন (২৫), জাকির (৪০) ও আঃ কাদির ওরফে ফালান (৩২), ফতুল্লার কুতুবপুরের জাহাঙ্গীর হোসেন (৩১) ও কায়েমপুরের ইদ্রিস আলী (২৯), পশ্চিম এনায়েতনগরের স্বপন হোসেন (৩৫), বাগানবাড়ী এলাকার নাঈম (২০), মুক্তিনগরের আল আমিন ওরফে শিপন (২৫), এবং মিজমিজি কবরস্থান এলাকার মো. সিফাত (২০) ও মো. শামীম (২১)।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102