শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৩২ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম সদস্য চিকিৎসক ডাঃ মজিবুর রহমান।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস পবিত্র রমজানে কঠোর সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে আবারও আনন্দের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন। সব ভেদাভেদ ভুলে একে অপরের সাথে খুশি ভাগাভাগি করে নেওয়ার যে মহান শিক্ষা ঈদ আমাদের সমাজ জীবনে প্রতিফলিত হোক।”

একজন চিকিৎসক হিসেবে দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে ডাঃ মজিবুর রহমান বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন ছাড়া কোনো আনন্দই পরিপূর্ণভাবে উপভোগ করা সম্ভব নয়। তাই এই পবিত্র দিনে মহান সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা, দেশের প্রতিটি মানুষ যেন রোগব্যাধি মুক্ত, সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারে। উৎসবের এই দিনগুলোতে আমাদের স্বাস্থ্যসেবা খাতের সাথে জড়িত প্রতিটি কর্মী রোগীদের সেবায় যে ত্যাগ স্বীকার করেন, আমি তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ সমাজের ধনী-গরিব সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। আসুন, আমরা আমাদের আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াই, যাতে তারাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।”

পরিশেষে তিনি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে নিজ নিজ পরিবারের সাথে স্বাস্থ্যের দিকে খেয়াল ও নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102