সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রূপগঞ্জ থানা বিএনপির উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করেন রূপগঞ্জের মাটি ও মানুষের প্রিয় মুখ এবং ধানের শীষের কাণ্ডারি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে এলাকার কয়েকশ অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA)-এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মুজিবুর রহমান বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, আর তা সাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এসোসিয়েশন সবসময় পাশে থাকবে।”

আয়োজক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর ব্যক্তিগত উদ্যোগে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কাজ পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপিএইচসিডিএ (BPHCDA)-এর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102