সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

শীতার্তদের মাঝে বন্দর উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে হাজীপুর এলাকায় তালিমুল মিল্লাত মাদরাসায় ৭ জানুয়ারি বাদ আসর শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বন্দর উপজেলা জামায়াতে ইসলামী। ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “দুনিয়াতে আমাদের শীত-গরমসহ নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়। কিন্তু জান্নাতে কোনো দুঃখ-কষ্ট বা সমস্যা থাকবে না। সেই জান্নাত লাভের জন্য আমাদের নিয়মিত নামাজ আদায় করতে হবে।” তিনি উপস্থিত সকলকে নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
​তিনি আরও বলেন, “সমাজে যদি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকতো, তবে আপনাদের আজ শীতবস্ত্র নিতে এখানে আসা লাগতো না। বরং রাষ্ট্রপ্রধান নিজেই আপনাদের বাসায় গিয়ে প্রয়োজনীয় শীতবস্ত্র পৌঁছে দিয়ে আসতেন। জামায়াতে ইসলামী সেই ইনসাফভিত্তিক সমাজ গড়ারই কাজ করে যাচ্ছে।”
​দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে আমাদের দেশে আর কোনো মানুষ শীতবস্ত্রের অভাব বোধ করতো না। মানবতার সেবায় সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসা উচিত।”
​বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।
​অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থেকে এলাকার শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন। বক্তারা আগামীতে এই ধরণের মানবিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102