শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে – হাজী শহিদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শহিদুল্লাহ। তিনি বলেছেন, দেশনেত্রীর আপসহীন নেতৃত্ব ও অসীম সাহস তাকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তিনি গণমাধ্যমেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাজী মো. শহিদুল্লাহ বলেন, “পৃথিবীতে বেগম খালেদা জিয়া একজনই। তাঁর সাহস, দীর্ঘ সংগ্রাম ও অতুলনীয় দেশপ্রেম তাকে দেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে দিয়েছে। শত জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল বাতিঘর। স্বৈরাচারী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে তিনি এদেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা ইতিহাসে বিরল হয়ে থাকবে। অসুস্থ শরীর নিয়েও তিনি দেশ ও জনগণের কথা ভেবেছেন, যা প্রমাণ করে তিনি মাটি ও মানুষের সত্যিকারের নেতা।”

ফতুল্লা থানা বিএনপির এই শীর্ষ নেতা আরও উল্লেখ করেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী দেশনেত্রীর আদর্শে উজ্জীবিত। তাঁর দেখানো পথেই আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব। বেগম খালেদা জিয়ার অবদান জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102