সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে ‘দাবা খেলা’: আবুল কালামের মনোনয়ন সংবাদকে ‘ভুয়া’ দাবি রাশেদা জামালের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭০৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় মনোনয়ন নিয়ে চলমান গুঞ্জন ও প্রচারণাকে ‘দাবা খেলা’ হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য রাশেদা জামাল। একইসঙ্গে এই আসনে অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন পাওয়ার খবরকে তিনি সম্পূর্ণ ‘ভুয়া’ বলে দাবি করেছেন।

রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদা জামাল লিখেছেন, “নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে দাবা খেলা চলছে। এমপি পদে নমিনেশন পেয়েছেন বলছেন অ্যাডভোকেট আবুল কালাম। আসলে এ খবর ভুয়া।”

মনোনয়ন ফরম কেনা এবং মনোনয়ন পাওয়ার পার্থক্যের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, “নমিনেশন পেপার যেকোনো ব্যক্তি কিনতে পারেন। তবে কেন্দ্র ঘোষণা দিয়েছে, দক্ষ লোক ছাড়া নমিনেশন দেবে না।”

দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের অধিকার আদায়ের বিষয়েও তিনি সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাশেদা জামাল প্রশ্ন রেখে বলেন, “বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা কি পালের বলদ যে চুপ থাকবে? আমার মনে হয় না। বর্তমানে সবাই সজাগ।”

স্ট্যাটাসের শেষ অংশে তিনি নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়ে লিখেন, “কর্মফল আদায় করতে হবে। জাগো সবাই, অদক্ষদের রুখে দাও।”

উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচ আসনে প্রথমে মাসুদুজ্জামান মাসুদকে ঘোষণা করা হয়। পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান তিনি মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন। এর মধ্যেই আজ অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন প্রাপ্তির সংবাদ ছড়িয়ে পড়লে রাশেদা জামাল তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102