শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন,নাঃগঞ্জ শাখা’র উদ্যোগে আলোচনা ও সসদ্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ 🪪

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখক, কলামিস্ট ও জাতীয় মানবাধিকার সোসাইটি, নারায়নগঞ্জ জেলা শাখা’র সভাপতি ড. মো সাইদুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাস্ তি ফাউন্ডেশন এর চেয়ারম্যান এড. কাজী রুবায়েত হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি – কাজী তানভীর হাসান,নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক ইনচার্জ – এম,এ,করিম,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি – এড.সাহিদুল ইসলাম টিটু, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্য সচিব এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ ও দোয়ার মোনাজাত করেন সংগঠনের সদস্য শুক্কুর মাহমুদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

উপস্থিত অতিথিরা সকলেই মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং অধিকার বাস্তবায়নে করনীয় পদক্ষেপ সম্পর্কে আলোচনা তুলে ধরেন এবং মানুষের কল্যাণে কাজ করার উৎসব দেন। সেই সাথে দেশ ও সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানান।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে হতে ২০২৫ এ যারা মানবিক সেবা মূলক কাজে অংশগ্রহণ ও কাজ করেছেন তাদেরকে সদস্য মূল্যায়ন সন্মাননা স্মারক -২০২৫ ঘোষণা করা হয় এবং অতিথিদের মাধ্যমে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

সদস্য মূল্যায়ন সন্মাননা পেলেন যারা তারা হলেন-মহিলা বিষয়ক সম্পাদক – এড. মনি গাঙ্গুলি,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- বাবেয়া খন্দকার রিয়া, অর্থ বিষয়ক সম্পাদক – শাকিলা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – জহিরুল ইসলাম মিন্টু,নির্বাহী সদস্য -সোহাগ, শুক্কুর মাহমুদ জুয়েল ও-এস এ বিপ্লব।

এ সময় সংগঠন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন,আফরোজা আক্তার,ওয়ারদে রহমান প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102