বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এই কার্যক্রম পরিচালিত হয়। সভায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৭ জনের আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন এবং গুরুতর আহত ১৪ জনের আবেদন রয়েছে।
সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দুর্ঘটনার ধরণ, প্রয়োজনীয় চিকিৎসা সনদ, ক্ষতিগ্রস্তদের পরিচয় ও অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া দ্রুততম সময়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা তহবিল থেকে অর্থ সহায়তা পেতে পারে, তা নিশ্চিত করতেই এই অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে গঠিত এই প্রতিবেদনটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের নিকট দ্রুত প্রেরণ করা হবে। অনুমোদন সাপেক্ষে নিহতদের পরিবার ও আহতদের অনুকূলে নির্ধারিত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হবে।
উক্ত যাচাই-বাছাই কার্যক্রমে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুসন্ধান কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।