বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

মেম্বার প্রার্থী হিসেবে নয়,সমাজ সেবা করি আল্লাহর সন্তুষ্টির জন্য: রবিউল আউয়াল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩৫ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাসনেরবাগ প্রিমিয়ার লীগ (সিজন-৩) ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বন্দরের শাসনেরবাগ বারপাড়া বালুর মাঠে এই ফুটবল যুদ্ধের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আরিফ একাদশ ও নয়ন একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ট্রাইবেকারে নয়ন একাদশকে হারিয়ে সিজন-৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরিফ একাদশ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী ও মেম্বার পদপ্রার্থী রবিউল আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল শরীর গঠন করে না, এটি তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে মন-মানসিকতা বিকশিত হয় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়।”

তিনি নিজের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আরও বলেন, “আমি কেবল একজন মেম্বার পদপ্রার্থী হিসেবে নয়, বরং এলাকার একজন সন্তান হিসেবে সমাজসেবা করি। মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়ন করা আমার নেশা। আমি যা করি তা মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। ভবিষ্যতেও আমাদের তরুণদের জন্য এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. রহিম, ৪নং ওয়ার্ডের সমাজসেবক মো. খলিল এবং সেলিম মাহমুদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। শাসনেরবাগ এলাকার শত শত ফুটবল অনুরাগী দর্শক মাঠে উপস্থিত থেকে এই মেগা ফাইনাল ম্যাচ উপভোগ করেন। স্থানীয়রা এই টুর্নামেন্টের সফল আয়োজনের প্রশংসা করে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102