বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

গুপ্ত-সুপ্ত বলে আর জনগণকে বোকা বানানো যাবে না — মাওলানা আবদুল জব্বার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ 🪪
জনগনের সাথে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আর কোন ধরনের পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
“গুপ্ত-সুপ্ত নানা অজুহাত দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর দিন শেষ। জনগণ এখন সচেতন, তারা সত্য-মিথ্যা যাচাই করতে জানে।” ২৪ এপ্রিল শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জের জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা গোপন চুক্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মাওলানা আবদুল জব্বার আরো বলেন, “জনগণের অধিকার রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারলে সমাজে স্থিতিশীলতা আসবে না।” তিনি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের আস্থা অর্জনই হতে হবে তাদের মূল লক্ষ্য।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102