বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে শ্রমজীবী মানুষকে না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: মার্কেট ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি

বক্তাবলীর উন্নয়নে অতীতের চেয়ারম্যানদের উদাসীনতা ছিল, নির্বাচিত হলে নিজেকে উৎসর্গ করবো: আলাউদ্দিন বারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪১ 🪪

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লাধীন বক্তাবলী ইউনিয়নে পরিবর্তনের ডাক দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন বারী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বক্তাবলীর সামগ্রিক উন্নয়নে বিগত দিনের জনপ্রতিনিধিদের উদাসীনতার সমালোচনা করে নিজের প্রার্থিতার কথা জানান।

বক্তাবলীর কৃতি সন্তান আলাউদ্দিন বারী বলেন, “আপনারা জানেন, আমার পিতা মরহুম দানবীর মেছবাহুল সাহেব এই এলাকার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার উত্তরসূরি হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিগত ৩৫ বছর বক্তাবলীবাসী একজন নিবেদিতপ্রাণ ও জনবান্ধব চেয়ারম্যান পাওয়ার জন্য উদগ্রীব ছিল, কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেটি সম্ভব হয়নি।”

বিগত সময়ের উন্নয়ন বঞ্চিত হওয়ার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “বক্তাবলীর প্রয়োজনীয় উন্নয়নে বিগত দিনের চেয়ারম্যানদের চরম উদাসীনতা ছিল। ফলে এই জনপদ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে। আমি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সব সময় নিয়োজিত রেখেছি। বক্তাবলীর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের যে অভূতপূর্ব ভালোবাসা আমি পেয়েছি, তা আমাকে নির্বাচনের মাঠে নামতে উৎসাহিত করেছে।”

নির্বাচনে জয়ী হলে নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমি সর্বসাধারণের সাথে আলোচনা করেই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি বক্তাবলী ইউনিয়নবাসী আমাকে সুযোগ দেয় এবং আমি নির্বাচিত হই, তবে এই জনপদের মানোন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ, বক্তালীর মানুষের সেবা ও কল্যাণে আমি আমার নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত।”

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বক্তাবলী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে আলাউদ্দিন বারীর এমন বলিষ্ঠ বক্তব্য ও পারিবারিক ঐতিহ্য তাকে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। স্থানীয়রা মনে করছেন, একজন ত্যাগী ও জনঘনিষ্ঠ নেতা হিসেবে আলাউদ্দিন বারী বক্তাবলীর উন্নয়ন ও সেবার নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102