বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৪২ 🪪

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে মাদক নির্মূল এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মহিউদ্দিন মাহমুদকে সভাপতি এবং শরীফ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মাহমুদ বলেন, “গত ১০ জুলাই এলাকাবাসী যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিল করেছিল, তা প্রমাণ করে সাধারণ মানুষ মাদক থেকে মুক্তি চায়। আমাদের প্রধান দায়িত্ব হবে জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। বাগে জান্নাত এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা কিশোর গ্যাংয়ের স্থান হবে না। আমরা কঠোরভাবে এসব সামাজিক ব্যাধি দমন করব।”

সাধারণ সম্পাদক শরীফ সুমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। ১০ জুলাইয়ের আন্দোলনের পর এলাকার মানুষ এখন অনেক বেশি সচেতন। আমরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে বাগে জান্নাত এলাকাকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।”

নতুন এই কমিটি গঠনকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, মহিউদ্দিন মাহমুদ ও শরীফ সুমনের নেতৃত্বে একটি সক্রিয় পঞ্চায়েত পরিষদ গঠিত হওয়ায় এখন সামাজিকভাবে মাদক প্রতিরোধ করা অনেক সহজ হবে। এলাকার মুরুব্বি ও যুবসমাজ উভয়েই এই নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই চাষাড়া বাগে জান্নাত এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। সেদিন এলাকাবাসী এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মাদকের মরণছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে সাধারণ মানুষ যে শপথ নিয়েছিল, তার ধারাবাহিকতা বজায় রাখতেই এই পঞ্চায়েত পরিষদ গঠন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102