বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে দেওভোগে মন্টি’র উদ্যোগে দোয়া মাহফিল: প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৩৯ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩০ মে) বাদ এশা নগরীর দেওভোগ সিটি পার্কের মঞ্চে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউছুফ খান টিপু এবং মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে স্বনির্ভর জাতি হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর প্রদর্শিত ১৯ দফা কর্মসূচি আজও এদেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির মূলমন্ত্র। আজ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার যখন সংকটে, তখন শহীদ জিয়ার আদর্শই আমাদের একমাত্র পাথেয়।”

বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনার মাধ্যমে আমরা শপথ নিচ্ছি যে,  দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন— ফরিদ হোসেন, আনিসুর রহমান, যুবদল নেতা জে বি এন সালাউদ্দিন, জহির উদ্দিন, পারভেজ, কামাল হোসেন, মোঃ নাজমুল, মোঃ জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম সুমন, মোঃ মোতালেব হোসেন, মোঃ জাহাঙ্গীর, মোঃ রিরন, যুবদল নেতা সোহেল, যুবদল নেতা রুবেল হােসেন, তানভীর হােসেন, সুমন ঘােষ, কামাল, শাহ আলম, সুমন, রিদয়, মইন, নাজিম শেখ, মাইনুদ্দিন, মোঃ আসিফ, আলী জায়েদ মিশর, মোঃ নাজমুল হোসেন, জসিম, মোঃ আপন, মোঃ মিজু, নাঈম মেরাজ, সোহান, শয়ন, অনয়, রেজওয়ান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102