শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২০৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী ও অপরাধীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ২৩ মে (শনিবার) ভোর ৪টা ২০ মিনিটে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জনাব মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়।

অভিযানকালে ওই বাড়ির একটি ভাড়াটিয়া বাসা থেকে আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৫ গ্রাম ওজনের মোট ৪৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ফতুল্লা থানার মধ্যনগর বক্তাবলী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র আইন, দস্যুতা ও চাঁদাবাজির একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মাদক ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত রাখতে এবং অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102