বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সোনারগাঁয়ের ফাহিমের সাফল্য নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির ‘বিদ্যোৎসাহী’ সদস্য হলেন রহিমা শরীফ মায়া বর্তমানে দেশে একটি চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করছে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ‘ক্লিন এন্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে নাসিকের উদ্যোগ: পরিচ্ছন্নকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশের সংকটেও মানবিক সহায়তায় জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ ইউনিট ‎বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের জীবনের ঝুঁকি গ্রহণ অগ্রহণযোগ্য; অবিলম্বে পরবর্তী পরীক্ষাসমূহ স্থগিতের দাবি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন শহিদ হোসেন আস্থা অর্জন করেই সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে’: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: পুলিশি অভিযানে ২ ভুয়া কর্মকর্তা গ্রেফতার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী

জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে হাজী সুমন মাহমুদের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩২ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক এবং এনায়েত নগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান আত্মত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। এই উৎসবের মূল লক্ষ্য হলো নিজের ভেতরের পশুত্ব ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”

তিনি আরও বলেন, “জননেতা জাকির খান সব সময় নারায়ণগঞ্জের মানুষের অধিকার রক্ষা ও কল্যাণের কথা ভেবেছেন। আজ তাঁর পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জবাসীকে এই বার্তা দিতে চাই যে—ত্যাগের এই উৎসবে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই। বিশেষ করে আমাদের চারপাশে থাকা গরিব ও অসহায় মানুষগুলো যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”

হাজী সুমন মাহমুদ নারায়ণগঞ্জবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। মহান আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করুন।”

পরিশেষে তিনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিয়ে এবং বর্জ্য দ্রুত অপসারণ করে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি বিনীত অনুরোধ জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102