শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২২১ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফিলিং স্টেশন ব্যতীত লাইসেন্সবিহীন দোকানে খোলা বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রয় এবং অবৈধভাবে মজুদ করার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই বিভিন্ন দোকানে জ্বালানি তেল মজুদ করে সাধারণ মানুষের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে। এ ধরনের অনিয়ম রোধে এবং তেলের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত এ বিষয়ে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি সহ্য করা হবে না। যদি কোনো অসাধু ব্যক্তি অতিরিক্ত দামে তেল বিক্রি করে বা অবৈধভাবে মজুদ করে, তবে সুনির্দিষ্ট তথ্য (ছবি ও ভিডিওসহ) দিয়ে আমাদের জানান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

তিনি আরও নিশ্চিত করেন যে, যারা এ ধরনের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ নায্যমূল্যে তেল কিনতে পারবেন।

ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102