সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ড যুবদল নেতা ফয়সালের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রকে পিটিয়ে জখম: অভিযুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত যুবদল নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানায় জোসেফের দিনব্যাপী কর্মসূচি পালন বিসিবি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান নাঃগঞ্জ জেলার পর এবার ঢাকা বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সপ্রাবি) মনোনীত হয়েছেন আবুল বাশার মিয়া নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জহির গ্রেপ্তার বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা ও মিশুক শ্রমিক ইউনিয়ন নিবন্ধিত; প্রশাসনকে অবহিত জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল: রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন হলে অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।

ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াত নেতা মাওলানা মাঈনউদ্দিন আহমদ এবং খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রমজান মাসের এই পবিত্র আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং নারায়ণগঞ্জের ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নারায়ণগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিনিধি এবং শীর্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102