শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মান্নানের বিজয়ে সনমান্দীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ 🪪
আজহারুল ইসলাম মান্নান-এর নির্বাচনে বিজয় উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের সনমান্দী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সনমান্দী আমিন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। এতে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও মরহুম বিল্লাহ হোসেন চেয়ারম্যানের সুযোগ্য পুত্র মাসুম বিল্লা। তিনি বক্তব্যে বলেন, “এই বিজয় জনগণের বিজয়। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সাধারণ ভোটারদের সমর্থনের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা আবদুল রউফ, তাওলাত হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন শিকদার, অ্যাডভোকেট জহিরুল, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান বেপারী, যুবদল নেতা রাসেল আমান, ছাত্রদল নেতা ফয়সাল এবং সনমান্দী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পনিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102