মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

‘নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে’: নজরুল ইসলাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৪ 🪪

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ অভিযোগ করেছেন, প্রশাসন বিএনপির নেতাকর্মীদের খোঁজ নেওয়ার দিকে যতটা মনোযোগী, দুর্বৃত্তদের দমনে ততটা সক্রিয় নয়। তিনি অবিলম্বে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আহ্বান—বিএনপির নেতাকর্মীদের না খুঁজে দুর্বৃত্তদের খুঁজলে ভালো হবে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে কোনো লাভ নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর লোকজনের টাকা বিতরণের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। তিনি বলেন, “আমরা এই বিষয়ে রিটার্নিং অফিসার, থানা প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তবে প্রশাসনের নিস্পৃহতা ও নানা প্রতিকূলতার মাঝেও জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এই বিএনপি নেতা। নজরুল ইসলাম আজাদ বলেন, “নির্বাচনী প্রচারণায় আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তারা এর জবাব দেবে এবং আমরা রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবো।”

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102