বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪২২ 🪪

আজ ২১ জানুয়ারি, দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ–৫ (শহর–বন্দর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন।

প্রতীক গ্রহণ শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম সুজন বলেন—

“এই নির্বাচন কেবল একজন প্রার্থী বা একটি আসনের লড়াই নয়—এটি ভয়, দখল, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার পুনঃরুদ্ধারের সংগ্রাম। নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই বাস্তবতা আর মেনে নেওয়া যায় না।

মাথাল প্রতীক আমাদের সংগ্রাম, প্রতিবাদ ও প্রতিরোধের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি কোনো ক্ষমতার দরবারে নয়—সরাসরি জনগণের আদালতে হাজির হয়েছি। শহর ও বন্দরের শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তরুণ সমাজ এবং নির্যাতিত নাগরিকদের সঙ্গেই এই লড়াই আমি এগিয়ে নিয়ে যাবো।

আমরা ক্ষমতার কাছে মাথা নত করার রাজনীতি করি না। মানুষের মর্যাদা, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। নারায়ণগঞ্জকে দখলদার ও লুটেরাদের হাত থেকে মুক্ত করতে জনগণ পাশে থাকলে, এই আসন থেকেই পরিবর্তনের সূচনা হবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে মাথাল প্রতীকে ভোট দেওয়া মানে অন্যায়, ভয়ভীতি ও অবিচারের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ–৫ এর মানুষ এবার নীরব থাকবেন না—রায় দেবেন পরিবর্তনের পক্ষে।”

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102