বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ 

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামাল হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ 🪪

তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর নগরীর ১৪ নং ওয়ার্ডের ডি.এন. রোড নন্দীপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম সজল বলেন, “গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় চিরদিন অম্লান হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান কখনো ভোলার নয়। আজ আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সমবেত হয়েছি।”

সদর থানা যুবদলের আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন ও শেখ মাগফুর ইসলাম পাপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেন, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মতিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান রিপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা শরিফুল ইসলাম সজীব, মো. রুবেল, শাকিল, রিয়াদ হোসেন, আকাশ, সুজন, লিটন, পিথুল, তানভির, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল, সদর থানা শ্রমিকদলের সদস্য সচিব কামাল হোসেন, ১৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আমির হোসেন, শ্রমিকদল নেতা মনিরসহ এলাকার মুসল্লি ও সাধারণ জনগণ।

দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102