শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার (১০ ডিসেম্বর) সকালে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে আয়োজিত একাদশ ও স্নাতক (পাস) শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফতি আহাম্মেদ জিহাদ এবং সঞ্চালনা করেন তানভীর হাসান সাগর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি তোলারাম কলেজ অন্যতম প্রধান বিদ্যাপীঠ। অথচ দীর্ঘ দিন ধরে এই কলেজে নানামুখী সংকট বিরাজ করছে। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও পরিবহনের ব্যবস্থা নেই। এছাড়া লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই ও আয়োজনের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে।

নেতৃবৃন্দ জোরালো দাবি জানিয়ে বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে অবিলম্বে সরকারি তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। পাশাপাশি, কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় ক্যান্টিন চালু এবং ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের সুবিধার্থে আলাদা ডিপার্টমেন্ট চালুর দাবিও জানান তারা। বক্তারা মনে করেন, এসব পদক্ষেপ গ্রহণ করলে বিদ্যমান সংকট অনেকটাই লাঘব হবে।

পাশাপাশি নেতৃবৃন্দ একটি সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার এবং একমুখী গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, তোলারাম কলেজের সংগীত শিক্ষক মিনহাজ বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার এবং নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ নেন তোলারাম কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিশেষ সংগীত পরিবেশন করে শিক্ষক মিনহাজ বাবুর টিম ব্যান্ড এবং ব্যান্ড ‘ডার্ক ক্রিমসন’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102