শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে: অ্যাড. সাখাওয়াত হোসেন খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৯১ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি’র মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। গত ১৫ বছরে তিনি বিডিআর বিদ্রোহসহ অসংখ্য মানুষকে খুন, গুম ও হত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর হোসিয়ারি সমিতির সামনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে এক মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, গত ৫ আগস্টের ‘জুলাই বিপ্লবে’ ১৪ হাজার বিএনপি নেতাকর্মী ও ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে, যার মধ্যে নারায়ণগঞ্জেই ৫৫ জন নিহত হয়েছেন। তিনি দাবি করেন, এসব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হত্যার পথ বেছে নিয়েছিলেন। তার মতে, বর্তমানে দেশের স্বাধীনতা, বিচার বিভাগ ও গণতন্ত্র নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তকে প্রশ্রয় দিতেই তিনি বিদেশে বসে বিভিন্ন বিভ্রান্তিমূলক কর্মসূচি দিচ্ছেন। তবে দেশের মানুষ তার সব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সাখাওয়াত খান আরও বলেন, এই দেশের ৯৯ শতাংশ মানুষ শেখ হাসিনার বিচার ও শাস্তি চায়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান, আবুল কাওছার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্র রহমান, মাসুদ রানা, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, সাইফুল ইসলাম বাবু, জহির হোসেন সোহেল, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102