সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম মহান বিজয় দিবসেে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আল আরিফ  মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন মহান বিজয় দিবসে বিএনপি নেতা হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এড. আকতার হোসেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সোনারগাঁওয়ের কাইকারটেক হাটে জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস শহীদ বুদ্ধিজীবী দিবসে এলএএইচডিএফ চেয়ারম্যান মো. মনির হোসেনের শ্রদ্ধা বিদ্যানিকেতনে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ 🪪

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে বেশ কিছু অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছেন। তার এই উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের মাঝে আশার সঞ্চার করেছে।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার-এর হাতে একটি মাইক্রোওভেন, বেশ কয়েকটি ডায়াবেটিস মাপার মেশিন, ব্লাড প্রেসার মাপার মেশিন এবং একটি নাসাল সাকার মেশিন হস্তান্তর করেন। একই সাথে, তিনি হাসপাতাল মসজিদের উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অন্যান্য চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ব্যক্তিগত অর্থায়ণে প্রদত্ত এই জরুরী মেশিন ও সহায়তা হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই নতুন সরঞ্জামগুলো রোগীদের চিকিৎসা সেবায় আরও গতি আনবে এবং সেবার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাকসুদ হোসেনের এই জনহিতকর কাজ স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102