শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় সলিমুল্লাহ্ করিম সেলিমের উদ্যোগে দোয়া  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬২ 🪪

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর পশ্চিম দেওভোগের আদর্শ গ্রামের নিরালা বায়তুল আমান জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাকির খান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার আরোগ্য কামনায় এই বিশেষ দোয়া করা হয়।

জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিমের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাকির খানের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সলিমুল্লাহ করিম সেলিম এই সময় বলেন, “আমরা আশা করি জাকির খান দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।” তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102