বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৭ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের ফারিয়া গার্মেন্টস সংলগ্ন পশ্চিম মাসদাইর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বাদ আসর নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
​কর্মসূচিতে উপস্থিত থেকে সরাসরি নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এ সময় ফারিয়া গার্মেন্টস সংলগ্ন পশ্চিম মাসদাইর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎসে মশার প্রজননস্থল ধ্বংস করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
​সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং জনগণের যেকোনো সংকট ও সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি বা স্থানীয় প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
​কর্মসূচিতে নারায়ণগঞ্জ পশ্চিম থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​এদিকে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের এমন মাঠপর্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। কর্মসূচি চলাকালে বাড়ির আশপাশে বা ছাদে পানি জমতে না দেওয়া, নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক ও সচেতন থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102