বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

৫দিন ব্যাপী ২৫টি স্টল নিয়ে বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ 🪪

পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’এই প্রতিপাদ্য নিয়ে  নারায়ণগঞ্জে ৫দিন ব্যাপী ২৫টি স্টল নিয়ে বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার ( ৩ অক্টোবর ) বিকেলে চাষাড়া টাউন হলে পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সহযোগিতায় ৫দিন ব্যাপী বহুমুখী পাট ও পাটজাত পন্য মেলার শুভ উদ্বোধন করেন পাট অধিদপ্তর এর মহা পরিচালক ( অতিরিক্ত সচিব) ড. সেলিনা আক্তার।

 

সেলিনা আক্তার বলেন, নারায়ণগঞ্জ এবং পাট অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ছোটবেলায় প্রাচ্যের ডান্ডিখ্যাত হিসাবে পরেছি। তবে এই নারায়ণগঞ্জ ম্লান হয়ে গেছে। আমরা কিছুটা হলেও হারিয়েছি। স্বাধিনতায় অনেকটা পাটের অবদান ছিলো। সেই সোনালি দিন ফিরিয়ে আনার সুযোগ হয়েছে। প্লাষ্টিক বর্জন করার মাধ্যমেই পাটের সোনালী দিন ফিরিয়ে আনা সম্ভব।

 

জেলা প্রশাসক বলেন, একজন উদ্যোক্তা ১ বছরে ১০ লাখ মার্কিন ডলার রপ্তানি করেছেন। বিদেশে পাটের এবং পাটজাত পন্যের মূল্য অনেক। উচ্চ মূল দিয়ে নিয়ে যায়। দেশের ব্যবসায়ীদের অনুরোধ করবো যেনো বেশি বেশি পাটের পন্যে উৎপাদন করেন।

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাট অধিদপ্তর প্রকল্প পরিচালক ( অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, পাট অধিদপ্তরের পরিচালক এস এম মাহফুজুল হক, পাট অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব সত্যকাম সেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) রুহুল আমিন সাগর সহ পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102