শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৭ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ‘শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন’-এর উদ্যোগে বিশাল লাল পতাকা র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে নগরীর প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য লাল পতাকা র‍্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর লাল পতাকায় সজ্জিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট চাষাড়া প্রদক্ষিণ করে কালীরবাজার পুরাতন কোর্ট সড়কে গিয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশনের সমন্বয়ক মাহমুদ হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “সরকারি চাকুরিজীবীরা রেশনসহ নানা সুযোগ-সুবিধা ভোগ করেন, অথচ যাদের অক্লান্ত পরিশ্রমে ও ঘামে এদেশের অর্থনীতির চাকা সচল থাকে, সেই শ্রমিকরাই আজ সব ধরণের সুবিধা থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠছে, কিন্তু সেই অনুপাতে শ্রমিকের মজুরি বাড়ছে না।”

আগামী জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। আমরা দাবি জানাচ্ছি, আসন্ন বাজেটে মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হোক এবং অনতিবিলম্বে শ্রমিকদের জন্য সুলভ মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করা হোক।”

সমাবেশে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মামুন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবি।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী, মহিলা শ্রমিক নেত্রী সোনিয়া আক্তারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। র‍্যালি ও সমাবেশকে শেষে মহান মে দিবস উপলক্ষে দলীয় সংগীত পরিষদ পরিবেশন হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102