শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫৫ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার ৬ এপ্রিল বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ১৮ নবাব সলিমুল্লাহ রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি  ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- নারীর অধিকার প্রতিষ্ঠা ও গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র, সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭০ সালের ৪ এপ্রিল বাংলাদেশ মহিলা পরিষদ গড়ে উঠে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ৫৬ বছর ধরে সংগঠনটি বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারী-পুরুষের বৈষম্য দূর করার লক্ষ্যে জেন্ডার সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা-স্বাস্থ্য, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি, সম্পত্তিতে সম-অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ প্রতিরোধ প্রভৃতি বিষয়ে কাজ করে চলেছে। মহিলা পরিষদ এবার অভিন্ন পারিবারিক আইন চালু করার জোর দাবী জানাচ্ছে। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান সকল সম্প্রদায়ের এক ও অভিন্ন পারিবারিক আইন চালু করতে হবে । নারী আন্দোলন অনেক দুর এগিয়েছে, নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, ব্যবসাসহ অপ্রচলিত বিভিন্ন পেশায়ও জড়িত। কিন্তু তাই বলে সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় নি। অবাক হতে হয়- সাম্প্রতিক সময়ে নারীদের আরো পিছিয়ে দেয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বাল্য বিবাহকে উৎসাহিত করা হচ্ছে। ঘরে আটকে রাখা বা কর্মে নিরুৎসাহিত করারও চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা মিলিতভাবে এই সব বাঁধা প্রতিহত করব। এভাবেই সংগঠনটি চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলেছে। সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
সভায় বক্তব্য প্রদান করেন-  জেলা কমিটির উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী  বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হোমায়রা খাতুন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সাবেক সভাপতি আনজুমান আরা আকসির, বিশিষ্ট কবি-সাংবাদিক হালিম আজাদ, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক দিপু, সহ-সভাপতি প্রীতিকণা দাস , নারায়ণগঞ্জ আর্দশ কলেজের সহকারী অধ্যাপক সালমা ডলি, সদস্য ও তরুণ আইনজীবী মৈত্রী ঘোষ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন ও সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা। সংগীত পরিবেশন করেন শিক্ষা ও সংস্কৃতি উপ-পরিষদের সদস্য দীপা রায়, পল্লবী প্রত্যাশা, মনিষাসহ সদস্যবৃন্দ এবং কবিতা আবৃত্তি করেন জেলার সদস্য স্বনামধন্য আবৃত্তিকার ফাহমিদা আজাদ ও কবি আব্দুল্লাহ মুজিব।
অনুষ্ঠানে জেলা ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102