শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনের সড়ক থেকে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রামারবাগ এলাকায় অভিযানে যায়। এসময় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ লোড করা ম্যাগজিনটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর মালিকানা শনাক্তে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কারা কী উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র এখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102