শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন

সাব্বির হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে কোর্ট প্রাঙ্গণে এলাকাবাসীর বিশাল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৩৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলায় নিহত সাব্বির হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রোববার (২৯শে মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ‘নতুন কোর্ট’ এলাকায় কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পূর্ব লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুরসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর কণ্ঠে ‘সাব্বির হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ঠা মার্চ মাদক ব্যবসায়ী সোহাগ ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে মৃত ইসরাফিলের বড় ছেলে সাব্বিরের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।

বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হত্যাকাণ্ডের মূল হোতাদের নাম উল্লেখ করে বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংস করে আসছে। সাব্বির তাদের এই অপকর্মের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। ঘটনার পর বেশ কিছু দিন অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী দ্রুত সময়ের মধ্যে যদি সকল খুনিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা না হয়, তবে তারা আরও কঠোর ও রাজপথ অবরোধের মতো আন্দোলনের ডাক দেবেন।

এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে মাদক মুক্ত সমাজ গঠন এবং সাব্বির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102