বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মনির হোসাইন কাসেমীর খেজুর গাছ মার্কার সমর্থনে ফতুল্লায় হাজী শহীদুল্লাহর ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর ‘খেজুর গাছ’ প্রতীকের বিজয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. শহীদুল্লাহ। প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই তুখোড় রাজনৈতিক নেতা।

রবিবার (২ ফেব্রুয়ারি) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ঢাল এলাকা থেকে শুরু করে কুসুমবাগ ১নং গলি হয়ে টাওয়ার পাড় এলাকা পর্যন্ত বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় হাজী মো. শহীদুল্লাহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগকালে হাজী মো. শহিদুল্লাহ্‌ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার মানুষের অধিকার আদায়ে মুফতি মনির হোসেন কাসেমী ও খেজুর গাছ মার্কার কোনো বিকল্প নেই। আমরা যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা পরিবর্তন চায় এবং তারা খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ইনশাআল্লাহ, নির্বাচনে বিপুল ভোটে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা এলাকার প্রতিটি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। সাধারণ জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা নির্বাচনী মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকবো।”

এ সময় হাজী শহীদুল্লাহর সাথে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগ চলাকালীন নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102