মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় হকারদের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা ফারহান বেগ এর উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ 🪪

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে শহরের ডিআইটি এলাকায় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ বলেন, আজ আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে এ মহুর্তে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। তাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। যে নেত্রী আমাদের জন্য এতকিছু করেছে, তার এমন অবস্থা আমরা কোনভাবেই সইতে পারছি না। শুধু আল্লাহ্’র কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। তার হায়াৎ বাড়িয়ে দেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।

মহানগর যুবদল নেতা ফারহান বেগের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা আমজাদ, সিয়াম, এমদাদ, শামীমসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102