শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ 🪪

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী ফাযিলপুর মাঠে প্রায় ৩ হাজার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ -৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নূর আলম মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানঃ২০২৪ ডকুমেন্টেশন উপ-কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব, সাবেক এনায়েতনগর ইউনিয়ন এর চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন,

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, ফতুল্লা থানা যুবদল নেতা আদনান আজিজ প্রান্ত, সারজিল আহমেদ অভি, এনায়েতনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি লিয়ান মাহমুদ আকাশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ফতুল্লা এলাকার সর্বস্তরের জনগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102