সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম মহান বিজয় দিবসেে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আল আরিফ  মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন মহান বিজয় দিবসে বিএনপি নেতা হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা এড. আকতার হোসেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সোনারগাঁওয়ের কাইকারটেক হাটে জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস শহীদ বুদ্ধিজীবী দিবসে এলএএইচডিএফ চেয়ারম্যান মো. মনির হোসেনের শ্রদ্ধা বিদ্যানিকেতনে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

না’গঞ্জে নতুন ইনডোর ক্রীড়া মাঠ: সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি ১০ পাইপ এলাকায় নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ “সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোনের পরিচালক নাজমুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি

প্রধান অতিথি মশিউর রহমান রনি বলেন, “যুব সমাজের উন্নয়ন এবং সৃজনশীলতার বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের যুবকরা যেন মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকে, সে লক্ষ্যে আমাদের সচেতন হতে হবে। যুবদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা এবং শিক্ষামূলক কার্যক্রম তৈরি করা অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদা যুব সমাজের কল্যাণ এবং মাদকবিরোধী আন্দোলনের পাশে আছেন। আমরা তার নির্দেশনা ও দিকনির্দেশনা মেনে এলাকার যুব সমাজকে সুস্থ, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের দিকে এগিয়ে নেব।”

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সাংগঠনিক সম্পাদক ডঃ আতাউর রহমান, যিনি বলেন, “ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, মানুষের মধ্যে মননশীলতা, দলগত বন্ধুত্ব এবং নৈতিকতার বিকাশ ঘটায়। আশা করি এই ইনডোর মাঠটি নারায়ণগঞ্জের ক্রীড়া পরিবেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”

উদ্বোধনের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, মোনাজাত পরিচালনা করেন বাইতুল আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল। এই সময় উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়া প্রেমিকরা এবং যুব সমাজের বড় অংশ, যারা অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছে। এরপর সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন বনাম ড্রীম গ্রাউন্ডের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শক ও খেলোয়াড় উভয়ের কাছে আনন্দময় অভিজ্ঞতা হিসেবে দেখা যায়

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102