শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব

দূর্গাপূজা উৎসবমুখর হওয়ায় ডিসি-এসপিকে জাগো হিন্দু পরিষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জ জেলায় শারদীয় দূর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দরা এই শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় পূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন হওয়ায় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। তাঁরা দুর্গাপূজার মতো ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের যেকোনো বিপদে-আপদেও জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। জবাবে জেলা প্রশাসক পূজায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষ্ণ দাস কাজল, নারায়ণগঞ্জ জেলার সভাপতি সঞ্জীবন মন্ডল, সাধারণ সম্পাদক সুজন দাস, সিনিয়র সহ সভাপতি অসীম রায়,সহ সভাপতি চন্দন দে, মহানগর কমিটির সাধারণ সম্পাদক জনি ভৌমিক, জাগো হিন্দু পরিষদ বন্দর উপজেলার উপদেষ্টা শিবু দাস,আহবায়ক রঞ্জিত দাস,সদস্য সচিব আশিক দাস,সদস্য সুমন দাস,রঞ্জিত দাস,আশিষ দাস,সমির দাস সহ অন্যান্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102