বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য রূপগঞ্জের রুপসীতে ‘চাকু মিলন’ বাহিনীর তাণ্ডব: নিরাপত্তাহীনতায় পরিবারের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যানের এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা  সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা

নারায়ণগঞ্জসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড.আসমা হেলেন বিথী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ 🪪

বাঙালির ঐতিহ্য ও গৌরবের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের পদপ্রার্থী অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন ঐতিহ্যের স্মারক। এটি কেবল একটি উৎসব নয়, বরং আমাদের আত্মপরিচয় ও সম্প্রীতির বন্ধন। পুরোনো বছরের সব গ্লানি, শোষণ আর বঞ্চনাকে পেছনে ফেলে নতুন বছরের আলোকশিখায় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় বাংলাদেশ। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—একটি ন্যায়বিচারভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।”

একজন আইনজীবী ও নারী নেত্রী হিসেবে তিনি আরও বলেন, “আমরা এমন এক আগামীর স্বপ্ন দেখি, যেখানে আইনের শাসন সমুন্নত থাকবে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। নতুন বছর আমাদের জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ এক বাসযোগ্য পৃথিবী উপহার দিক।”

অ্যাডভোকেট আসমা হেলেন বিথী তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। নতুন বছরে আমি এ অঞ্চলের মানুষের কল্যাণ ও অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। প্রতিটি ঘরে ঘরে বয়ে আসুক শান্তির সুবাতাস।”

সবশেষে তিনি নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসীকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102