রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে যুবকের ওপর নৃশংস হামলা: ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাহিদ না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৭৪ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মো. সুমন মাহমুদ (৪২) নামে এক ব্যক্তির বসতঘরে হামলা, বর্বরোচিত মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করে এবং ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদালতে একটি সি.আর মামলা (মামলা নং-৪২৬/২০২৬) দায়ের করেছেন।

মামলার বাদী মো. সুমন মাহমুদ ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর (পাকাপুল সংলগ্ন) এলাকার মৃত সোরহাব উদ্দিন মেম্বারের ছেলে।

মামলার প্রধান আসামিরা হলো— একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে হাবিব (১৯) এবং শাহিনের ছেলে সাজ্জাদ (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। সম্প্রতি বাদী সুমন মাহমুদের সম্পত্তির ওপর তাদের কু-দৃষ্টি পড়ে। এর জের ধরে তারা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। একপর্যায়ে বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বললে আসামিরা কিছুদিন শান্ত থাকে।

তবে ঘটনার দিন (মামলার বর্ণনানুযায়ী) প্রধান দুই আসামি হাবিব ও সাজ্জাদসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। তারা পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফুলা জখম করে।

হামলা চলাকালে আসামি হাবিব ও সাজ্জাদ বাদীর ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা লুট করে নেয়। যাওয়ার সময় আসামিরা বাদীকে এই বলে প্রাণনাশের হুমকি দিয়ে যায় যে, এ বিষয়ে থানা-পুলিশ বা আদালতের আশ্রয় নিলে তাকে সপরিবারে হত্যা করা হবে।

বর্তমানে আহত সুমন মাহমুদ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা এলাকায় ইতিপূর্বেও বহু অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এই সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের হাত থেকে বাঁচতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102