বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬২ 🪪
নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬ ২৫ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী সুইসলীগ পদ্ধতির এই টুর্ণামেন্টের উদ্বোধণ করবেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক হানিফ সরদার। সংগঠনের সভাপতি খুরশিদ আলম মনিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি
আন্তর্জাতিক রেটিং দাবায় এন্ট্রি আহবান
স্পোর্টস রিপোর্টার:
বাংলাদেশে এই প্রথম নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টা হতে শুরু হচ্ছে। নারায়ণগঞ্জ শহরতলীর ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের হলরুমে অনূর্ধ্ব ২০০০ রেটেড দাবাড়ুদের নিয়ে এ টুর্নামেন্টটি ৬ রাউন্ডের মাধ্যমে সুইসলিগ পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতিযোগীদের জন্য মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার প্রাইজ মানিসহ বিশেষ ক্যাটাগরি প্রাইজের ভিত্তিতে মোট ১৭টি পুরস্কার রাখা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সাধারণ দাবাড়ুদের ১০২০ টাকা এবং রয়েল চেস ক্লাবের খেলোয়াড়দের জন্য ৫০০ টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। তবে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের জন্য এন্ট্রি ফি ১৪ ডলার নির্ধারণ করা হলেও তাদের জন্য বিনামূল্যে উন্নত আবাসন সুবিধা প্রদান করা হবে। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দাবাড়ুর জন্য দুপুরের খাবার ফ্রিতে সরবরাহ করা হবে।

আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী খেলোয়াড়দের দ্রুত নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি। টুর্নামেন্টটি পরিচালনায় রয়েছেন মোঃ সেলিম (০১৭৪৮৫২৮১৩৭)। রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্যের জন্য মোকসেদ খান (০১৭৩০৮৫৮৯৫৩ – বিকাশ)-এর সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102