বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭০ 🪪
নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক বলেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ৪৯ জন সদস্য বিদায় নিয়েছেন উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, মাত্র দুইজন মহিলা নিয়ে এই মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, “আল্লাহ তায়ালা রাজি থাকলে এই প্রতিষ্ঠান একদিন কামিল পর্যন্ত উন্নীত হবে—এটাই আমাদের চিন্তা ও প্রত্যাশা।” তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গড়ে তোলার বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন, একসময় প্রচলিত ধারণা ছিল দরিদ্র পরিবারের সন্তানরা মাদরাসায় পড়াশোনা করে। বর্তমানে সেই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে। মাদরাসায় পড়াশোনা করার ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কারণ নেই। আগামী দুই বছরের মধ্যে এ প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে মহানবী (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা এবং আদেশ-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান। তিনি বলেন, যারা নিজেদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “এটি একটি ফুলের বাগান। এই বাগান থেকে সবাই সওয়াব পাবেন।” প্রতিষ্ঠানটির উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা প্রদান এবং মাদরাসার ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিভিন্ন ক্যাটাগরিতে একশোরও উপরে পুরষ্কার বিতরন করা হয়েছে।
এ সময় অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও অভিভাবক আবু নোমান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102