শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন

বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ 🪪
নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলীর আওয়ামী লীগ নেতা ও নানা অপকর্মের হোতা মোহাম্মদ আলী মেম্বারকে  (৫০) বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। 
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মেম্বার বক্তাবলীর প্রতাবনগর (আনন্দ বাজার) এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের শাসন আমলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর লোক হিসেবে পরিচয় দিয়ে ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম করে বেড়িয়েছিল। এমনকি তার বাড়ি কেরানীগঞ্জ থানার পার্শবর্তী হওয়ায় আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ মন্ত্রীর লোক হিসেবে পরিচয় দিয়ে ঐ অঞ্চলে প্রভাব বিস্তার করে বেড়িয়েছে। আওয়ামী লীগের ১৭ বছরে নানা অপকর্ম করে কোটি টাকা কামিয়ে গডফাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে। সে বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। আর আওয়ামী লীগ পতনের পর বোল্ট পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠে।
ফতুল্লা মডেল থানার এসআই জহিরুল ইসলাম মোহাম্মদ আলী মেম্বার এর গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলীর বিষয় খোজ খবর নেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী মামলায় তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102