বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৭ 🪪
আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ২৮ আগস্ট (শুক্রবার) বিকালে শহরের এক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে এই রাজপথের কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করবো ইনশাআল্লাহ ।”
​সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় লংমার্চ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102