রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৬৫ 🪪

পবিত্র ঈদুল ফিতরের আগেই নারায়ণগঞ্জের মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা, বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে ‘বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আ. রব রবিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা ও ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মালিকপক্ষের তীব্র সমালোচনা করে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “মালিকরা সরকারের কাছ থেকে নানা প্রণোদনা নেবেন, ফ্যাক্টরির সংখ্যা বাড়াবেন, বহুতল ভবন নির্মাণ করবেন, দেশে বাড়ি-গাড়ি ও বিলাসবহুল রিসোর্ট বানাবেন, এমনকি বিদেশে টাকাও পাচার করবেন; অথচ দিন-রাত ঘাম ঝরানো শ্রমিকের পাওনা টাকা দেওয়ার বেলায় তাদের যত গড়িমসি! শ্রমিকদের পেটে লাথি মারা এই বৈষম্য মেনে নেওয়া যায় না।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ নারায়ণগঞ্জের যত গার্মেন্টস কারখানা আছে, ঈদের আগেই তাদের সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস বুঝিয়ে দিতে হবে। তা না হলে আমাদের শ্রমিকরা মুখে কালো কাপড় বেঁধে, রাজপথে ‘ভুখা মিছিল’ বের করে বিকেএমইএ কার্যালয়ে অবস্থান নেবে।”

শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করার আহ্বান জানিয়ে এই প্রখ্যাত শ্রমিক নেতা রূপক অর্থে বলেন, “ইতিহাস ভুলে যাবেন না। ইতিহাস সাক্ষী দেয়, প্রবল অহংকারী ও পরাক্রমশালী নমরুদও টিকতে পারেনি সামান্য একটি মশার যন্ত্রণায়। সুতরাং শ্রমিকদের দুর্বল ভাবলে চরম ভুল করবেন।”

সমাবেশে অন্যান্য শ্রমিক নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, মামুন চৌধুরী, আবু সুফিয়ান, মোহাম্মদ আলী প্রমুখ।

সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শ্রমিকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102